প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

দুই-তিন মাসের মধ্যেই ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার, আশাবাদ বিএসইসি চেয়ারম্যানের।

বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান

 নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে দীর্ঘদিনের অস্থিরতা ও বিনিয়োগকারীদের আস্থার সংকট কাটিয়ে আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। শনিবার (১৮ জুলাই) রাজধানীর বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে আয়োজিত পুঁজিবাজারবিষয়ক ছায়া সংসদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।মাসুদ খান বলেন, দেশের পুঁজিবাজারকে টেকসই ও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার সেই সদিচ্ছা নিয়ে কাজ করছে বলেই বাজারে চলমান সংস্কারের ইতিবাচক প্রভাব খুব শিগগিরই দৃশ্যমান হবে। তার ভাষ্য, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে বিনিয়োগকারীরা বাজারে পরিবর্তনের বাস্তব চিত্র দেখতে পারবেন।

তিনি বলেন, পুঁজিবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে বিএসইসি ধারাবাহিকভাবে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ বাস্তবায়ন করছে। বাজারে অনিয়ম, কারসাজি ও অসাধু চক্রের দৌরাত্ম্য কমাতে নিয়ন্ত্রক সংস্থার নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিএসইসি চেয়ারম্যান জানান, ব্রোকারেজ হাউসগুলোর কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে নিয়মিত তদারকি ও অডিটের ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে বাজারের সব অংশীজনের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, দেশের পুঁজিবাজারকে শক্তিশালী করতে বিদেশে ব্যয়বহুল প্রচারণার চেয়ে ভালো মৌলভিত্তিসম্পন্ন ও লাভজনক প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করা বেশি কার্যকর। এতে বাজারের গভীরতা বাড়বে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থাও বৃদ্ধি পাবে। মাসুদ খান বলেন, বর্তমান কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করছে এবং বাজারের উন্নয়নে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণে কোনো ধরনের রাজনৈতিক বা অন্য কোনো চাপ নেই। একটি আধুনিক, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব পুঁজিবাজার গড়ে তুলতে সরকার ও কমিশন সমন্বিতভাবে কাজ করছে।

অনুষ্ঠানে উপস্থিত আলোচকরাও বলেন, দেশের অর্থনীতির টেকসই প্রবৃদ্ধির জন্য একটি শক্তিশালী পুঁজিবাজার অপরিহার্য। এজন্য বাজারে সুশাসন, জবাবদিহিতা, তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্বচ্ছতা এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সব পক্ষকে একযোগে কাজ করতে হবে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক