প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

অন্তর্ভুক্তিমূলক রাজনীতির মাধ্যমে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে: আনিসুল ইসলাম মাহমুদ।

হুসেইন মুহম্মদ এরশাদের স্মরনসভা

প্রগতি ডেস্ক: রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির মাধ্যমে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, দেশের বর্তমান বাস্তবতায় সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়েই একটি অংশগ্রহণমূলক গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে হবে। মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর গুলশানে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দেশের রাজনীতিতে সংঘাত ও প্রতিহিংসার পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং সংলাপের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার মানসিকতা গড়ে তুলতে না পারলে কাঙ্ক্ষিত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব হবে না। তিনি বলেন, উন্নয়নের পাশাপাশি জনগণের অধিকার, ন্যায়বিচার এবং বৈষম্য দূর করার বিষয়েও সমান গুরুত্ব দিতে হবে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে সব নাগরিক সমান সুযোগ ও মর্যাদা পাবেন। স্বাধীনতার ইতিহাস নিয়ে অপ্রয়োজনীয় বিতর্কে না জড়িয়ে দেশের ভবিষ্যৎ নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে বিভক্তি নয়, বরং ঐক্যই হওয়া উচিত মূল শক্তি।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারে। তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হয়ে পড়বে। অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক অবদান স্মরণ করে তাঁর আদর্শ অনুসরণে দলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক