ডেস্ক রিপোর্ট
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) তাদের নাম ব্যবহার করে ভুয়া ঋণের প্রলোভন দেখিয়ে পরিচালিত প্রতারণা সম্পর্কে বাংলাদেশের জনগণকে সতর্ক করেছে। সংস্থাটি জানিয়েছে, সম্প্রতি একটি প্রতারক চক্র এডিবির পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কখনোই ব্যক্তিগতভাবে কোনো নাগরিককে সরাসরি ঋণ প্রদান করে না। এছাড়া ঋণ অনুমোদন, নিবন্ধন, প্রসেসিং ফি বা অন্য কোনো অজুহাতে অগ্রিম অর্থও দাবি করে না। তাই এডিবির নামে এ ধরনের কোনো প্রস্তাব পেলে তা সম্পূর্ণ প্রতারণা হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। সতর্কবার্তায় আরও বলা হয়, প্রতারকরা ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম, মেসেজিং অ্যাপ কিংবা ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের এডিবির কর্মকর্তা বা প্রতিনিধি পরিচয় দিয়ে সহজ শর্তে ঋণ, অনুদান বা আর্থিক সহায়তার আশ্বাস দেয়। পরে বিভিন্ন ফি ও চার্জের কথা বলে ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করা হয়।

এডিবি সাধারণ মানুষকে অনুরোধ করেছে, এ ধরনের কোনো বার্তা, ফোনকল বা ই-মেইল পেলে যেন কেউ অর্থ লেনদেন না করেন এবং জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাবের তথ্য, পাসওয়ার্ড বা ওটিপির মতো গোপন তথ্য কোনো অবস্থাতেই শেয়ার না করেন। সংস্থাটি আরও জানিয়েছে, সন্দেহজনক কোনো ঋণ প্রস্তাব বা প্রতারণার ঘটনা সামনে এলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। পাশাপাশি এডিবির সরকারি ওয়েবসাইটের মাধ্যমে তথ্য যাচাই করে প্রয়োজনীয় অভিযোগও জানানো যাবে।
অনলাইনভিত্তিক আর্থিক প্রতারণার ঘটনা বিশ্বজুড়ে বাড়তে থাকায় আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে প্রতারণার কৌশলও বিস্তৃত হচ্ছে। এ কারণে যেকোনো ঋণ বা আর্থিক সহায়তার প্রস্তাব গ্রহণের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সরকারি সূত্র থেকে তথ্য নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

একটি মন্তব্য পোস্ট করুন