ঢাকা ডেস্ক
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, আইন অনুযায়ী পলাতক আসামির বক্তব্য বা প্রচারমূলক কোনো সংবাদ প্রকাশ করা যাবে না এবং এ বিষয়ে গণমাধ্যমকে বিদ্যমান আইন মেনে চলতে হবে।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। জাহেদ উর রহমান বলেন, একজন পলাতক আসামির বক্তব্য বা প্রচারণা গণমাধ্যমে প্রচার কিংবা প্রকাশের সুযোগ নেই। এ ধরনের সংবাদ প্রকাশ আইনগত সীমার মধ্যে থেকেই পরিচালনা করতে হবে।
তিনি আরও বলেন, সরকারের উদ্দেশ্য কোনো গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা নয়; বরং প্রচলিত আইন ও নীতিমালার যথাযথ প্রয়োগ নিশ্চিত করা। একই সঙ্গে গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্যও তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলায় আদালত তাকে পলাতক ঘোষণা করেছেন এবং বিভিন্ন মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। এ প্রেক্ষাপটে তার সংবাদ প্রকাশ নিয়ে সরকারের অবস্থান সম্পর্কে জাহেদ উর রহমান এ মন্তব্য করেন।

একটি মন্তব্য পোস্ট করুন