মেলান্দহ 'উপজেলা যুবদল' এর উদ্যোগে 'মাদক বিরোধী' র‍্যালী অনুষ্ঠিত।



নিজস্ব প্রতিবেদক :

 মাদকমুক্ত মেলান্দহ গড়ার প্রত্যয়ে উপজেলা যুবদলের আয়োজনে গণ-সচেতনতা মূলক র‍্যালি অনুষ্ঠিত হয়।

জামালপুরের মেলান্দহ উপজেলায় মাদক নির্মূলে জনসচেতনতা সৃষ্টি ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা দিতে...

' জাতীয়তাবাদী যুবদল'

মেলান্দহ উপজেলা শাখা' এর উদ্যোগে একটি মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেল ৫টায় মেলান্দহ 'উপজেলা পরিষদ' সংলগ্ন শহীদ মিনার মোড় চত্বর থেকে র‍্যালিটি শুরু করে মেলান্দহ বাজারের মেইন রোড প্রদক্ষিণ শেষে উপজেলা বাজার চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালিতে যুবদল ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা  যুবদলের বর্তমান সভাপতি ও সাবেক উপজেলা যুবদলের আহবায়ক  মোঃ মনোয়ার হোসেন (মনু)। তিনি মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "যারা এখনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন, তারা আজ থেকেই সতর্ক হয়ে যান। অতীতে যে পরিস্থিতিতেই ব্যবসা পরিচালনা করে থাকুন না কেন, এখনই তা বন্ধ করুন। অন্যথায় মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হস্তে দমন করা হবে এবং আইনগত ব্যবস্থা  গ্রহণ করা হবে।"

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেলান্দহ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ গফুর।

এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মিনহাজ, রোকুনুজ্জামান রোকনসহ উপজেলা যুবদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, মাদক যুবসমাজ কে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সমাজ কে প্রতিনিয়ত অনিরাপদ এবং অস্থিতিশীল করে তুলছে । তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকমুক্ত মেলান্দহ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা জানান। 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন