বিএনপি এর ধাওয়ায়, নিষিদ্ধ আওয়ামী লীগ এর ঝটিকা মিছিল পণ্ড।

 

নিষিদ্ধ আওয়ামী লীগ

তথ্য : নিজস্ব প্রতিনিধি। 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা উপজেলার আওড়াকান্দী এলাকায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিল শেষে তারা দ্রুত এলাকা ত্যাগ করার চেষ্টা করে।
এ সময় নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির নেতাকর্মীরা কয়েকজনকে আটক করে। পরে তাদের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের পরিচয় ও তাদের বিরুদ্ধে আনা অভিযোগ যাচাই করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে ঘটনার বিস্তারিত তথ্য ও প্রকৃত অবস্থা আরও স্পষ্ট হবে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন