প্রগতি বার্তা
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

গ্রেফতারি পরোয়ানার পরদিনই আদালতে পরীমণি, আত্মসমর্পণ করে চাইলেন জামিন।

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করছেন চিত্রনায়িকা পরীমণি।

নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিন পর ঢাকার আদালতে আত্মসমর্পণ করেছেন চিত্রনায়িকা পরীমণি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন তিনি।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগের দিন আদালত পরীমণির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। ওই আদেশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে নতুন করে জামিন চেয়েছেন তার মক্কেল।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার (৪ নভেম্বর) মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু নির্ধারিত দিনে আদালতে হাজির হননি পরীমণি। তার পক্ষে আইনজীবী সময়ের আবেদন করেন। আবেদনে অসুস্থতার কারণ হিসেবে অ্যালার্জিজনিত সমস্যার কথা উল্লেখ করা হয়।

অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল সময়ের আবেদনের বিরোধিতা করেন। তার দাবি, পরীমণি ইচ্ছাকৃতভাবে আদালতে হাজির না হয়ে বারবার সময় নিচ্ছেন। পরে উভয় পক্ষের বক্তব্য শুনে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমান আসামিপক্ষের সময়ের আবেদন নাকচ করেন। একই সঙ্গে পরীমণির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

আদালত আগামী ২৩ ডিসেম্বর মামলাটির পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন। 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক