প্রগতি বার্তা
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

মেলান্দহে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল, পথসভা থেকে আওয়ামী লীগকে নিয়ে কড়া হুঁশিয়ারি।

জামালপুরের মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল ও চৌরাস্তা মোড়ে পথসভায় বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।

 

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের মেলান্দহে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা বিএনপি। দেশব্যাপী আওয়ামী লীগের বিরুদ্ধে হত্যা, অগ্নিসংযোগ, নাশকতা ও সন্ত্রাসের অভিযোগ তুলে আয়োজিত এ কর্মসূচিতে রাজপথে সরব উপস্থিতি জানান দেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পথসভা থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বিশেষ বার্তা দেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।

রোববার (২২ নভেম্বর) দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের  নৈরাজ্য, সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করে মেলান্দহ উপজেলা বিএনপি। কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তাঁদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষও যোগ দেন। বিক্ষোভ মিছিলটি মেলান্দহ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য দেন বিএনপির স্থানীয় নেতারা। পথসভায় বক্তব্য দিতে গিয়ে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, ‘আওয়ামী লীগের কোনো ঠাঁই এই মেলান্দহের মাটিতে হবে না। খুনি ও অর্থ পাচারকারী আওয়ামী লীগের বিচার বাংলার মাটিতে অবশ্যই নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘শান্ত জনপদে কেউ অশান্তি সৃষ্টির চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। একই সঙ্গে আইনের শাসন নিশ্চিত করা হবে। দেশের গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এ সময় মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল কবির মঞ্জুসহ উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভায় বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। পাশাপাশি দেশব্যাপী সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নাশকতার বিরুদ্ধে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আয়োজকদের ভাষ্য, দেশের গণতান্ত্রিক পরিবেশ রক্ষা এবং সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জনমত গড়ে তুলতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মেলান্দহ বাজারের রাজপথ থেকে চৌরাস্তার পথসভা—পুরো কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি ও রাজনৈতিক বক্তব্যের মধ্য দিয়ে নিজেদের অবস্থান তুলে ধরে উপজেলা বিএনপি। বিশেষ করে শান্তিপূর্ণ জনপদে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর জবাব দেওয়ার বিষয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের বক্তব্য কর্মসূচিতে নতুন মাত্রা যোগ করে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক