প্রগতি বার্তা
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

বনানী থেকে সাবেক মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেফতার, বিডিআর হত্যাকাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগ।

অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেফতার, বিডিআর হত্যাকাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগে ডিবির অভিযান।

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর বনানী এলাকা থেকে অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর বনানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে।

ডিবি সূত্রের দাবি, অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন কার্যক্রমে সংশ্লিষ্টতা, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সঙ্গে যোগসাজশের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।


তবে এ ঘটনায় গ্রেফতারের পরবর্তী আইনগত প্রক্রিয়া নিয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ডিবি সূত্র জানিয়েছে, অভিযোগগুলোর বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দপ্তরে বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দুই দিনের ওই ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। 

খন্দকার আব্দুল হাফিজের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।


 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক