প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন রোহিত শর্মা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯২ রানের ইনিংসে রোহিত শর্মা

 স্পোর্টস ডেস্কঃ ভারতের তারকা ব্যাটার রোহিত শর্মা আবারও জায়গা করে নিলেন রেকর্ডের পাতায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯২ রানের দারুণ ইনিংস খেলার পথে নতুন ইতিহাস গড়েছেন ভারতের এই ওপেনার।

শনিবার (৩ অক্টোবর) নিউ চণ্ডীগড়ের পিসিএ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামে ভারত। শুরুতেই মাত্র ৪ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। শুভমন গিল ১ রান করে এবং বিরাট কোহলি কোনো রান না করেই সাজঘরে ফেরেন। এরপর রুতুরাজ গায়কোয়াড়কে সঙ্গে নিয়ে ইনিংস সামাল দেন রোহিত। "কই খাড়া আছে আজকে বাজারে আছি 

রোহিত ৮৫ বলে ৯২ রানের ঝড়ো ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ৩টি ছক্কা। গায়কোয়াড়ের সঙ্গে তৃতীয় উইকেটে গড়েন ১৩৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। তবে সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে থাকতে কিমো পলের বলে জুয়েল অ্যান্ড্রুর হাতে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত। 

তবে ৯২ রানেই থামলেও এই ইনিংসেই বড় একটি মাইলফলক স্পর্শ করেন ‘হিটম্যান’। ওয়ানডেতে ওপেনার হিসেবে ১০ হাজার রান পূর্ণ করেন তিনি। মাত্র ২০২ ইনিংসে এই কীর্তি গড়েছেন রোহিত, যা ওয়ানডে ইতিহাসে ওপেনার হিসেবে ১০ হাজার রানে পৌঁছানোর দ্রুততম রেকর্ড। এর মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ২২ বছর ধরে থাকা রেকর্ড। শচীন এই মাইলফলকে পৌঁছেছিলেন ২১৪ ইনিংসে। 

ওয়ানডেতে ওপেনার হিসেবে ১০ হাজার রান করা রোহিত হলেন ইতিহাসের মাত্র চতুর্থ ব্যাটার। তাঁর আগে এই কীর্তি ছিল শচীন টেন্ডুলকার, সনাথ জয়সুরিয়া ও ক্রিস গেইলের। 

চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজটিও রোহিতের জন্য দারুণ যাচ্ছে। এর আগে দ্বিতীয় ওয়ানডেতে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলে ১২ হাজার ওয়ানডে রানের মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি। সেই ম্যাচে ৭২ বলে সেঞ্চুরি করে নিজের ৩৫তম ওয়ানডে শতকও পূর্ণ করেন রোহিত। 

এদিকে তৃতীয় ওয়ানডেতে রোহিতের ৯২ ও রুতুরাজ গায়কোয়াড়ের ৫৭ রানের পর দুর্দান্ত ব্যাটিং করেন লোকেশ রাহুল। তাঁর অপরাজিত ১২৯ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫১ রান সংগ্রহ করে ভারত। 

সেঞ্চুরি হাতছাড়া হলেও ৯২ রানের ইনিংস দিয়ে রোহিত শর্মা যে রেকর্ড গড়েছেন, তাতে ওয়ানডে ক্রিকেটে ওপেনার হিসেবে তাঁর দীর্ঘস্থায়ী আধিপত্যের আরেকটি বড় প্রমাণ যোগ হলো।

 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক