প্রগতি বার্তা
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

'ঢামেকের টয়লেটে' অজ্ঞাত তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্টঃ রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের নিচতলার বাথরুম থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৮ বছর বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের পুরাতন ভবনের নিচতলায় ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী বাথরুম থেকে মরদেহটি দেখতে পান হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীরা। পরে খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, সকালে হাসপাতালের একজন পরিচ্ছন্নতাকর্মী বাথরুম পরিষ্কার করতে গিয়ে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাথরুমের ওপরের লোহার পাইপের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তরুণীটি ঝুলছিলেন। তার শরীর থেকে রক্ত ঝরে বাথরুমের মেঝেতে জমে ছিল বলেও জানান তিনি।

খবর পেয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ জানিয়েছে, নিহত তরুণীর নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি ঢামেক হাসপাতালের রোগী, কোনো রোগীর স্বজন বা দর্শনার্থী, নাকি বাইরে থেকে হাসপাতালে এসেছিলেন—এ বিষয়টিও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থলে তরুণীর পায়ের নিচে একটি ভ্যানিটি ব্যাগ পাওয়া গেছে। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

এদিকে, কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীর বরাতে জানা যায়, বাথরুমটির দরজা ভেতর থেকে আটকানো অবস্থায় ছিল। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তারা দরজা খুলে তরুণীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তবে এই তথ্যের পাশাপাশি ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে পুলিশ এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিস্তারিত তদন্তের পরই তরুণীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সেটিও তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক