প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া।

সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া

 চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সীতাকুণ্ড পৌরসভা গেট এলাকায় কয়েক দফায় এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডে দলটির দুই পক্ষ পৃথক কর্মসূচি ঘোষণা করে। একই সময় ও কাছাকাছি এলাকায় কর্মসূচি ঘিরে সকাল থেকেই দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল।

একপর্যায়ে পৌরসভা গেট এলাকায় দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি হলে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় ওই এলাকায় সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অনুসারীরা পৌরসভা গেট এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আয়োজন করেন। অন্যদিকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাহউদ্দিনের অনুসারীরা বাঁশবাড়িয়া এলাকায় কর্মসূচি পালন করেন।

এদিকে কাজী সালাহউদ্দিনপন্থী নেতাকর্মীরা বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে যান চলাচল ব্যাহত হয়। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দিতে আসা আসলাম চৌধুরীর গাড়িও সেখানে আটকা পড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর জানান, দুই পক্ষকে আলাদা সময়ে অনুষ্ঠান করার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর পুলিশ নজর রাখছে। বাঁশবাড়িয়া এলাকায় মহাসড়কে দেওয়া ব্যারিকেড সরানোর কাজও পুলিশ করছে বলে তিনি জানান।

এর আগে একই স্থান ও সময়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। সংঘাত এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল। তবে শেষ পর্যন্ত ধাওয়া-পাল্টাধাওয়া ও মহাসড়ক অবরোধের ঘটনায় সীতাকুণ্ডে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক