প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

নেপালে ভয়াবহ বন্যা, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ।

নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎকেন্দ্র, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

প্রগতি বার্তা ডেস্ক: নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় দুটি জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে নেপালি বিদ্যুতের সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গত ২৬ আগস্ট নেপালের ভোতেকোশি নদী অববাহিকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। 

বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির অনুমোদন পাওয়া নেপালের ২২ দশমিক ১ মেগাওয়াট ক্ষমতার চিলিমে জলবিদ্যুৎ প্রকল্প এবং ২৪ মেগাওয়াট ক্ষমতার ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্প বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে গত সপ্তাহ থেকে কেন্দ্র দুটিতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে এবং বাংলাদেশে নেপাল থেকে বিদ্যুৎ রপ্তানি কার্যত শূন্যে নেমে এসেছে। 

নেপাল ও বাংলাদেশের মধ্যে সরাসরি বিদ্যুৎ সঞ্চালন লাইন নেই। তাই ভারতের সঞ্চালন অবকাঠামো ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। তবে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির জন্য নির্ধারিত দুটি জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই সরবরাহ এখন সম্পূর্ণ বন্ধ। 

২৬ আগস্টের আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপালের বিভিন্ন অঞ্চলের সড়ক, সেতু, বসতি এবং বিদ্যুৎ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের তথ্য অনুযায়ী, দুর্যোগে নেপালের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার উল্লেখযোগ্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশটি বিদ্যুৎ রপ্তানি বন্ধ করে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ভারতের ওপর নির্ভরতা বাড়িয়েছে। 

ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন অবকাঠামো পুনরুদ্ধারে কাজ করছে নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ। একই সঙ্গে সচল অন্য কোনো প্রকল্প থেকে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানোর সুযোগ তৈরির জন্য ভারতের সঙ্গে আলোচনা চলছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে কবে নাগাদ বাংলাদেশে নেপালি বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময়সীমা জানা যায়নি। 

নেপাল থেকে সরবরাহের পরিমাণ তুলনামূলক কম হলেও বিদ্যুতের সামগ্রিক সরবরাহ পরিস্থিতির মধ্যে এই সরবরাহ বন্ধ হওয়া অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। বিশেষ করে বর্তমানে দেশে জ্বালানি সংকট ও কয়েকটি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আগে থেকেই চাপে রয়েছে। 

 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক