জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা নয়াপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ মো. আশরাফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নান্দিনা বাজার হাসপাতাল রোড সংলগ্ন আহাম্মেদ জামিলের চার ইউনিট বিশিষ্ট দোতলা ভবনের দ্বিতীয় তলার একটি ভাড়াটিয়া ইউনিটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত আশরাফুল ইসলাম নান্দিনা নয়াপাড়া এলাকার মৃত চান মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের সময় আশরাফুল ইসলামের কাছ থেকে ১২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন বাদী হয়ে জামালপুর সদর থানায় নিয়মিত মামলা দায়ের করেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান ও আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন