প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

মুর্শিদাবাদে বিশ্ব দূরপাল্লার সাঁতারে 'বাংলাদেশের ফয়সালের' স্বর্ণজয়।

মুর্শিদাবাদে বিশ্ব দূরপাল্লার সাঁতারে বাংলাদেশের ফয়সাল আহমেদ

 ক্রীড়া ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা ২০২৬-এ দুর্দান্ত সাফল্য পেয়েছেন বাংলাদেশের সাঁতারুরা। প্রতিযোগিতায় একটি স্বর্ণ, দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জসহ মোট চারটি পদক জিতেছে বাংলাদেশ।

পুরুষদের ১৯ কিলোমিটার ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাঁতারু ফয়সাল আহমেদ। দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তিনি প্রতিযোগিতার সেরা সাঁতারুদের একজন হিসেবে নিজের অবস্থান জানান দেন।

একই দূরত্বের নারী বিভাগে রৌপ্যপদক অর্জন করেছেন বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার।

এ ছাড়া প্রতিযোগিতার সবচেয়ে কঠিন ও দীর্ঘ ৮১ কিলোমিটার পুরুষ ইভেন্টেও বাংলাদেশের সাঁতারুরা সাফল্য পেয়েছেন। এই ইভেন্টে বাংলাদেশ নৌবাহিনীর পলাশ চৌধুরী রৌপ্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর নুরুল ইসলাম ব্রোঞ্জপদক জয় করেছেন।

এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে মোট ৯ জন সাঁতারু অংশ নেন। তাদের মধ্যে ছয়জন ১৯ কিলোমিটার ইভেন্টে এবং তিনজন ৮১ কিলোমিটার ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিযোগিতায় পুরুষদের ১৯ কিলোমিটার, নারীদের ১৯ কিলোমিটার এবং পুরুষদের ৮১ কিলোমিটার—এই তিনটি ইভেন্ট অনুষ্ঠিত হয়।

বিশেষ করে ৮১ কিলোমিটারের মতো কঠিন ও দীর্ঘ ইভেন্টে দুটি পদক জয় বাংলাদেশের দূরপাল্লার সাঁতারের জন্য উল্লেখযোগ্য অর্জন। বাংলাদেশ সাঁতার ফেডারেশন পদকজয়ী সাঁতারুদের পাশাপাশি অংশগ্রহণকারী সব সাঁতারু, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছে।

বাংলাদেশি সাঁতারুদের এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে দেশের দূরপাল্লার সাঁতারের সক্ষমতা ও সম্ভাবনাকে আরও এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক