প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

ফেব্রিকসের আড়ালে ৫ কোটি টাকার '১,৬৫৫ টি' মোবাইল জব্দ।

শাহজালাল বিমানবন্দরে ১ হাজার ৬৫৫ মোবাইল জব্দ

 ডেস্ক রিপোর্টঃ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৈরি পোশাকের ফেব্রিকস ঘোষণার আড়ালে কাপড়ের রোলের ভেতর লুকিয়ে আনা ১ হাজার ৬৫৫টি মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস। জব্দ করা ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিমানবন্দরের ইমপোর্ট কার্গো এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানটিতে তল্লাশি চালানো হয়। এ সময় কাস্টমস, কাস্টমস গোয়েন্দা, এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার সদস্যরা অভিযানে অংশ নেন। 

কাস্টমস সূত্র জানায়, হংকং থেকে ৩১ আগস্ট একটি এয়ার কার্গো ফ্লাইটে চালানটি ঢাকায় আসে। নথিতে পণ্য হিসেবে গার্মেন্টস ফেব্রিক বা ‘নিট ফেব্রিকস’ উল্লেখ করা হয়েছিল। কিন্তু সন্দেহ হওয়ায় কর্মকর্তারা ফেব্রিকের রোল খুলে পরীক্ষা করেন। তখন কাপড়ের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিপুলসংখ্যক মোবাইল ফোনের সন্ধান পাওয়া যায়। 

জব্দ ফোনের মধ্যে ৪৫০টি Redmi 14C, ১৫০টি Redmi 15C এবং পুরোনো iPhone-সহ বিভিন্ন চীনা ব্র্যান্ডের আরও ১ হাজার ৫৫টি হ্যান্ডসেট রয়েছে বলে কাস্টমস সূত্র জানিয়েছে। 

ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ কামরুল হাসান চালানটি জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ফেব্রিক রোলের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১ হাজার ৬৫৫টি মোবাইল ফোন পাওয়া গেছে। 

কাস্টমসের প্রাথমিক ধারণা, পণ্যের ভুল ঘোষণা দিয়ে মোবাইল ফোনগুলো দেশে এনে শুল্ক-কর ফাঁকির চেষ্টা করা হয়েছে। তবে ফোনগুলোর প্রকৃত আমদানি মূল্য, নতুন ও ব্যবহৃত সেটের সংখ্যা, আইএমইআই নম্বর এবং সরকারের সম্ভাব্য রাজস্ব ক্ষতির পরিমাণ এখনো চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়নি।

চালানটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত চলছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক