প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

এডিসের লার্ভা: ডিএনসিসির অভিযানে ২৮ মামলায় জরিমানা ১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা।

এডিস মশার লার্ভা: ডিএনসিসির অভিযানে ২৮ মামলায় জরিমানা

 নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা পাওয়ায় ২৮টি মামলায় মোট ১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ সেপ্টেম্বর) তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করে জমে থাকা পানি ও অন্যান্য স্থানে এডিস মশার লার্ভার উপস্থিতি শনাক্ত করা হয়। এ সময় লার্ভা পাওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং বিভিন্ন অঙ্কের জরিমানা আদায় করা হয়।

ডিএনসিসি সূত্রে জানা যায়, নগরীর মিরপুর-১০, রূপনগর, উত্তর পল্লবী, আগারগাঁও, উত্তরা, নিকুঞ্জ ও বারিধারা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় বাসাবাড়ি, বিভিন্ন স্থাপনা ও আশপাশের জায়গায় জমে থাকা পানি ও সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল পরীক্ষা করা হয়।

ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং নগরবাসীকে সচেতন করার পাশাপাশি নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে ডিএনসিসি। বিশেষ করে বাসাবাড়ি, নির্মাণাধীন ভবন, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও অন্যান্য স্থানে পানি জমে থাকলে সেখানে এডিস মশার লার্ভা জন্মাতে পারে।

ডিএনসিসির পক্ষ থেকে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ডেঙ্গুর ঝুঁকি কমাতে সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রমে নগরবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক