ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’র ১৭২ মিনিটের পাইরেটেড কপি এক্সে ছড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টায় ২১ লাখের বেশি ভিউয়ের পর ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছে।

দ্যা ওডিসি, সিনেমার দৃশ্য

 বিনোদন ডেস্কঃ সিনেমা হলে মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করা ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ এবার অনলাইন পাইরেসির কবলে পড়েছে। সিনেমাটির পুরো ১৭২ মিনিটের একটি অবৈধ কপি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশের পর মাত্র কয়েক ঘণ্টায় সেটি ২১ লাখের বেশি বার দেখা হয়েছে।

হলিউডভিত্তিক গণমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ জুলাই এক ব্যবহারকারী কপিরাইট আইন লঙ্ঘন করে ‘দ্য ওডিসি’র পূর্ণদৈর্ঘ্য সংস্করণ এক্সে প্রকাশ করেন। পোস্টটি প্রকাশের পর দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই এর ভিউ ২১ লাখ ছাড়িয়ে যায়।

বিষয়টি নজরে আসার পর কপিরাইট লঙ্ঘনের অভিযোগে পোস্টটি সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে সিনেমাটির অবৈধ কপি প্রকাশ করা অ্যাকাউন্টটিও স্থগিত করে এক্স কর্তৃপক্ষ।

অনুসন্ধানে জানা যায়, অনলাইনে ছড়িয়ে পড়া কপিটি তুলনামূলকভাবে ভালো মানের হওয়ায় দর্শকদের মধ্যে দ্রুত আগ্রহ তৈরি হয়। প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হওয়ার সময়ই এভাবে পুরো সিনেমা অনলাইনে ছড়িয়ে পড়ায় নির্মাতা ও সংশ্লিষ্টদের জন্য বিষয়টি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এরপরও সিনেমাটির আরেকটি নিম্নমানের অবৈধ কপি এক্সে প্রকাশ করা হয়েছিল। সেটিও সরিয়ে নেওয়া হয়। তবে সরিয়ে নেওয়ার আগেই সেটি কয়েক হাজারবার দেখা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হোমারের বিখ্যাত মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন ক্রিস্টোফার নোলান। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। আরও রয়েছেন টম হল্যান্ড, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, জেন্ডায়া, লুপিতা নিয়ং’ও ও শার্লিজ থেরন।

মুক্তির আগে থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। মুক্তির পর বক্স অফিসেও ভালো সাড়া পেয়েছে ‘দ্য ওডিসি’। এর মধ্যেই সিনেমাটির অবৈধ কপি অনলাইনে ছড়িয়ে পড়ার ঘটনা চলচ্চিত্রটির কপিরাইট সুরক্ষা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক