পল্লবীর 'শিশু রামিসা হত্যা' মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানির প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

রামিসা হত্যাকাণ্ড

 আইন আদালত ডেস্কঃ রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মামলার নথিপত্রসহ পেপারবুকও প্রস্তুত করা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বুধবার (১২ আগস্ট) সকালে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হাইকোর্টে বর্তমানে ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি ও মাগুরার শিশু আছিয়া হত্যা মামলার শুনানি চলছে। এসব মামলার শুনানি শেষ হওয়ার পর রামিসা হত্যা মামলার কার্যক্রম শুরু হবে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের মামলায় এরই মধ্যে ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পৌঁছেছে। গত ৯ জুন ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল ৭২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়সহ মামলার নথি হাইকোর্টে পাঠায়।

এর আগে ১৪ জুন হাইকোর্ট দুই আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেন। একই মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করতে হাইকোর্টের অনুমোদনের প্রয়োজন রয়েছে।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার অভিযোগ ওঠে। পরদিন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং দ্রুত তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয়।

গত ১ জুন ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার বিচার শুরু হয়। অভিযোগ গঠনের পর সাক্ষ্য গ্রহণও দ্রুত শেষ করা হয়। পরে ট্রাইব্যুনাল দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। রায়ের পর নিয়ম অনুযায়ী ডেথ রেফারেন্স হিসেবে মামলাটি হাইকোর্টে আসে।

এখন নুসরাত ও আছিয়া হত্যা মামলার শুনানি শেষ হলে রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। হাইকোর্টের শুনানিতে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল থাকবে কি না, নাকি রায়ে পরিবর্তন আসবে—তা নির্ধারণ হবে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক