প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিলে ঝুঁকি নেই: 'পররাষ্ট্র প্রতিমন্ত্রী' হুমায়ুন কবির।

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যোগ দিলে ঝুঁকি নেই: হুমায়ুন কবির

ডেস্ক রিপোর্টঃ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যোগ দিলে কোনো ঝুঁকির মুখে পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, চুক্তিতে যুক্ত হলেও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অংশীদার ও দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও সহযোগিতা সীমিত হবে না।

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হুমায়ুন কবির জানান, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক গত ৭ আগস্ট মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে। চুক্তিতে নতুন সদস্য যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশ এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে এবং বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

তিনি বলেন, কোনো একটি প্রতিরক্ষা সহযোগিতায় যুক্ত হওয়া মানেই অন্য দেশ বা অংশীদারদের সঙ্গে সম্পর্ক সীমিত হয়ে যাওয়া নয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারসাম্যপূর্ণ ও বহুমুখী থাকবে।

 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক