প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

প্রতিশ্রুতি পূরণ না হলে ফের দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি 'সিজেপির'।

ভারতের ককরোচ জনতা পার্টির ফের দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি

 আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন নিয়ে অসন্তোষ প্রকাশ করে ফের দেশজুড়ে শান্তিপূর্ণ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। প্রতিশ্রুতিগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং পরবর্তী কর্মসূচি নির্ধারণে সোমবার (২৪ আগস্ট) দলটির জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

সিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৫ জুলাই কেন্দ্রীয় সরকারের দেওয়া আশ্বাসের ভিত্তিতে দেশব্যাপী আন্দোলন স্থগিত করা হয়েছিল। কিন্তু আন্দোলন প্রত্যাহারের পরও সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে সংগঠনটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় যোগাযোগ করা হয়নি।

সিজেপির অভিযোগ, আন্দোলন প্রত্যাহারের সময় কেন্দ্রীয় সরকার একাধিক বিষয়ে আশ্বাস দিয়েছিল। এর মধ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে আন্দোলনে অংশ নেওয়ার কারণে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের লিখিত নিশ্চয়তার বিষয় রয়েছে। এসব প্রতিশ্রুতির গুরুত্বপূর্ণ অংশ এখনো বাস্তবায়িত হয়নি বলে দাবি সংগঠনটির।

দলটির ভাষ্য, সরকারের আশ্বাসের ওপর আস্থা রেখেই তারা ২৫ জুলাই দীর্ঘদিনের আন্দোলন স্থগিত করেছিল। এখন সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন না হলে নতুন করে আন্দোলনে যাওয়ার সব পথ খোলা রাখা হয়েছে।

এর আগে ভারতের বিভিন্ন এলাকায় কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের পর ২৫ জুলাই নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলন প্রত্যাহার করে সিজেপি। সে সময় কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার পর সংগঠনটি জানিয়েছিল, সরকার তাদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় তারা আন্দোলন স্থগিত করছে।

সিজেপির আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। ২৫ জুলাই তাঁর পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা আসে। পাশাপাশি আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ আরও কয়েকটি বিষয়ে সরকারের আশ্বাসের কথা জানানো হয়।

সোমবারের জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করবে সিজেপি। একই সঙ্গে সরকারকে আরও সময় দেওয়া হবে কি না, নাকি নতুন করে দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে—সেই সিদ্ধান্তও বৈঠকে আসতে পারে।

সংগঠনটির নেতৃত্ব ইতোমধ্যে ছাত্র, তরুণ ও স্বেচ্ছাসেবকদের সম্ভাব্য নতুন কর্মসূচির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে। সিজেপি বলছে, আগের আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল সরকারের প্রতিশ্রুতির প্রতি আস্থা রেখে। সেই আস্থার প্রতিদান হিসেবে প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। তা না হলে আবারও দেশজুড়ে শান্তিপূর্ণ আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক