প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

নিউইয়র্ক সিটির 'মেয়র জোহরান মামদানি'কে স্বপরিবারে হত্যার হুমকি!

জোহরান মামদানিকে হত্যার হুমকি

 আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ও তার পরিবারের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ সামনে এসেছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মামদানি জানান, তার রাজনৈতিক অবস্থান—বিশেষ করে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে প্রকাশ্য মতামতের কারণে—তিনি ও তার পরিবারের সদস্যরা একাধিকবার প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন।

মামদানির ভাষ্য অনুযায়ী, জনসম্মুখের রাজনীতিতে আসার পর থেকেই বিভিন্ন মাধ্যমে তাকে লক্ষ্য করে হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, শুধু তাকে নয়, তার পরিবারের সদস্যদেরও এসব হুমকির আওতায় আনা হয়েছে, যা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

এর আগে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এক ব্যক্তির বিরুদ্ধে জোহরান মামদানি ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়। তদন্তে উঠে আসে, অভিযুক্ত ব্যক্তি ভয়েসমেইল ও লিখিত বার্তায় মামদানিকে গুলি করে হত্যার হুমকি দেন এবং তার পরিবারের সদস্যদেরও লক্ষ্যবস্তু করার কথা উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচিত জনপ্রতিনিধি ও তাদের পরিবারের বিরুদ্ধে সহিংসতা বা হত্যার হুমকি যুক্তরাষ্ট্রের আইনে গুরুতর ফৌজদারি অপরাধ। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে রাজনীতিবিদদের বিরুদ্ধে সহিংস হুমকি বেড়ে যাওয়ায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ভয়ভীতি প্রদর্শন বা সহিংসতার হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তারা মন্তব্য করেছেন।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক