প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক।

কাতারের পররাষ্ট্র মন্ত্রীর সাথে বৈঠক

 আন্তর্জাতিক ডেস্ক: কাতারের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা এবং প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন (TAC)-এর ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ড. খলিলুর রহমান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উদ্দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঠানো একটি বিশেষ চিঠি কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। চিঠিতে বাংলাদেশে কাতারের বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে যৌথ উদ্যোগ বাড়ানোর আহ্বান জানানো হয়।

এ সময় উভয় পক্ষ বাংলাদেশ-কাতার সম্পর্ককে আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি জ্বালানি, অবকাঠামো, বাণিজ্য, কর্মসংস্থান এবং বিনিয়োগসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করার পাশাপাশি পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে ভবিষ্যতে নতুন নতুন উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করা হয়। বাংলাদেশ ও কাতারের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও বিস্তৃত হবে বলেও উভয় পক্ষ আশা প্রকাশ করেন।

 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক