আঞ্চলিক ইন্টারনেট ট্রানজিটে নতুন যুগ, বাংলাদেশ থেকে সেবা দেবে স্টারলিংক।

স্টারলিংক বাংলাদেশে

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানির অনুমতি পেয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে প্রথমবারের মতো কোনো স্যাটেলাইট ইন্টারনেট অপারেটরকে বাংলাদেশকে আঞ্চলিক ইন্টারনেট ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করার আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হলো।

সরকারি অনুমোদনের পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) স্টারলিংককে প্রতিবেশী দেশগুলোর গ্রাহকদের জন্য আনফিল্টারড IP Transit সেবা দেওয়ার অনুমতি দিয়েছে। তবে এই সুবিধা শুধুমাত্র বাংলাদেশের বাইরে থাকা গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে। দেশের অভ্যন্তরে ব্যবহারকারীদের জন্য বিদ্যমান ইন্টারনেট ফিল্টারিং নীতিই বহাল থাকবে।

বিটিআরসি জানিয়েছে, এই অনুমোদনের ফলে বাংলাদেশ আঞ্চলিক ডিজিটাল সংযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে। একই সঙ্গে আন্তর্জাতিক ব্যান্ডউইথ রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের নতুন সম্ভাবনাও তৈরি হবে।

জানা গেছে, স্টারলিংক প্রথমে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (BSCPLC) থেকে ব্যান্ডউইথ সংগ্রহ করবে। প্রয়োজনীয় সক্ষমতা না থাকলে Summit Communications এবং Fiber@Home থেকেও ব্যান্ডউইথ নেওয়ার সুযোগ থাকবে। এ বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। বিটিআরসির প্রকৌশল ও পরিচালনা বিভাগের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইকবাল আহমেদ জানান, স্টারলিংকের আবেদন পাওয়ার পর প্রযুক্তিগত ও নীতিগত দিক পর্যালোচনা করে বিষয়টি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের অনুমোদনের জন্য পাঠানো হয়। সরকারের সম্মতি পাওয়ার পরই চূড়ান্ত অনুমতি দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ ইন্টারনেট ট্রানজিট হাবে পরিণত হতে পারে। একই সঙ্গে দেশের টেলিযোগাযোগ অবকাঠামোর ব্যবহার বাড়বে এবং আন্তর্জাতিক পর্যায়ে ডিজিটাল সংযোগে বাংলাদেশের কৌশলগত গুরুত্বও বৃদ্ধি পাবে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক