প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

চারা বিতরণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ।

কৃষি কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ

ডেস্ক রিপোর্ট:  গাছের চারা বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্রকে তাৎক্ষণিকভাবে বদলি (স্ট্যান্ড রিলিজ) করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।বৃহস্পতিবার (১৬ জুলাই) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়েছে, আবু সাঈদ শুভ্রকে বর্তমান কর্মস্থল থেকে অবিলম্বে অব্যাহতি দিয়ে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। আগামী ২২ জুলাইয়ের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি সরকারি গাছের চারা বিতরণ কার্যক্রমে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাকে স্ট্যান্ড রিলিজের সিদ্ধান্ত নেয়।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক