প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

সাতক্ষীরা সীমান্তে সন্দেহভাজন দুই ভারতীয় চোরাকারবারীকে লক্ষ্য করে বিজিবির গুলি।

সাতক্ষীরা সীমান্তে বিজিবির গুলি

 সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে টহল অভিযানের সময় দুই ভারতীয় চোরাকারবারীকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) তলুইগাছা বিওপির দায়িত্বাধীন চারাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিজিবি জানিয়েছে, নিয়মিত রাতের টহলের অংশ হিসেবে দায়িত্ব পালনকালে সীমান্তের মেইন পিলার-১৩ সংলগ্ন বাংলাদেশের প্রায় ৫০ গজ অভ্যন্তরে চারাবাড়ি এলাকায় দুই ব্যক্তির সন্দেহজনক চলাচল নজরে আসে। তাদের আচরণে সন্দেহ হলে টহলরত সদস্যরা থামতে, পরিচয় দিতে এবং আত্মসমর্পণ করতে একাধিকবার নির্দেশ দেন। কিন্তু নির্দেশ অমান্য করে ওই দুই ব্যক্তি দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে নিরাপত্তার স্বার্থে এবং তাদের পালিয়ে যাওয়া ঠেকাতে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলির পরও তারা সীমান্তবর্তী ঝোপঝাড়ের আড়াল ব্যবহার করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হন। বিজিবি সূত্রে আরও জানা যায়, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে রাতের বেলায় সীমান্ত পথে অবৈধভাবে পণ্য ও বিভিন্ন মালামাল পাচারের চেষ্টা রোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সীমান্তে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং দেশের স্বার্থ রক্ষায় বিজিবি সবসময় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত ব্যবহার করে কোনো ধরনের অবৈধ কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক