প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ল বিরল প্রজাতির ‘লাইন্ড সার্জনফিশ’

বিরল লাইন্ড সার্জন ফিশ

 প্রগতি ডেস্ক: কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি সামুদ্রিক মাছ—লাইন্ড সার্জনফিশ (Lined Surgeonfish)। হলুদ, নীল ও কালো রঙের সমান্তরাল ডোরাকাটা আকর্ষণীয় এই মাছটি স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। জানা গেছে, শনিবার দিবাগত রাতে গভীর সমুদ্রে মাছ ধরার সময় একটি ফিশিং ট্রলারের জালে অন্যান্য মাছের সঙ্গে প্রায় আধা কেজি ওজনের এই বিরল মাছটি উঠে আসে। পরে রোববার সকালে মাছটি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হলে স্থানীয় জেলে, ব্যবসায়ী ও উৎসুক মানুষ সেটি দেখতে ভিড় করেন।মৎস্য বিশেষজ্ঞদের মতে, মাছটির বৈজ্ঞানিক নাম Acanthurus lineatus। এটি আন্তর্জাতিকভাবে ব্লু-ব্যান্ডেড সার্জনফিশ, জেব্রা সার্জনফিশ কিংবা স্ট্রাইপড সার্জনফিশ নামেও পরিচিত। সাধারণত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের উষ্ণ সমুদ্রের প্রবাল প্রাচীর ও পাথুরে এলাকায় এদের বসবাস। সামুদ্রিক শৈবাল খেয়ে বেঁচে থাকা এই মাছ সমুদ্রের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষজ্ঞরা আরও জানান, লাইন্ড সার্জনফিশের লেজের গোড়ায় অত্যন্ত ধারালো কাঁটার মতো একটি অংশ থাকে, যা শত্রুর হাত থেকে আত্মরক্ষার জন্য ব্যবহার করা হয়। তাই মাছটি ধরার সময় জেলেদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছেন, বাংলাদেশের উপকূলে এ ধরনের মাছ খুব কমই দেখা যায়। বাণিজ্যিকভাবে এর চাহিদা সীমিত হলেও বিরলতা ও দৃষ্টিনন্দন রঙের কারণে মাছটি সংরক্ষণ করা হয়েছে। সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তারা বলছেন, বঙ্গোপসাগরের উষ্ণ সামুদ্রিক পরিবেশে এ মাছের বিচরণ থাকলেও দেশের উপকূলীয় এলাকায় এটি সচরাচর ধরা পড়ে না। জলবায়ু, সমুদ্রস্রোত ও সামুদ্রিক পরিবেশের পরিবর্তনের কারণেও মাঝে মধ্যে এমন বিরল প্রজাতির মাছ জেলেদের জালে উঠে আসতে পারে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক