প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

অভিনব শাস্তি! ১০০ রাকাত নফল নামাজ।

শাস্তি ১০০ রাকাত নফল নামাজ

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মোবাইল ফোন ও অন্যান্য মালামাল চুরির অভিযোগে আটক এক যুবককে ব্যতিক্রমধর্মী শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ আদায় করানো হয়েছে। পরে তার কাছ থেকে তওবা করিয়ে এবং ভবিষ্যতে আর কোনো অপরাধে জড়াবেন না—এমন অঙ্গীকার নিয়ে তাকে ছেড়ে দেন স্থানীয় গ্রামবাসী। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ জুলাই) দুপুরে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় ফকির আস্তানা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রেজাউল করিম (৩৫) মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে একটি মোবাইল ফোনসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ ওঠে। অভিযোগের পর স্থানীয়রা তাকে আটক করেন।

এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে সালিশের মতো বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অভিযুক্তকে নিজের ভুল স্বীকার করতে বলা হয় এবং আল্লাহর কাছে তওবা করতে বলা হয়। শাস্তির অংশ হিসেবে তাকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে চুরি বা অন্য কোনো অপরাধে জড়াবেন না—এমন প্রতিশ্রুতি নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ছোটখাটো চুরির ঘটনা ঘটছিল। তবে সন্দেহভাজন কাউকে শনাক্ত করা যাচ্ছিল না। সর্বশেষ চুরির অভিযোগের পর রেজাউল করিমকে আটক করা হলে স্থানীয়রা তাকে সংশোধনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। তাদের দাবি, উদ্দেশ্য ছিল তাকে অপমান করা নয়, বরং ভবিষ্যতে অপরাধ থেকে বিরত রাখা।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক