প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

মিরপুরে দেয়াল ধসে নিহত ২, আহত ৭।

মিরপুরে দেয়াল ধসে নিহত

                             ডেস্ক রিপোর্ট 

রাজধানীর মিরপুর-২ এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য সংগ্রহ করতে এসে মর্মান্তিক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানাপ্রাচীর ধসে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, দুপুরে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম চলাকালে কলেজের পেছনের পুরোনো সীমানাপ্রাচীরের পাশে দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন ক্রেতারা। দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটের দিকে হঠাৎ করেই প্রায় ১০ থেকে ১২ ফুট উঁচু দেয়ালের একটি বড় অংশ ভেঙে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে নাছিমা বেগম নামে এক নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি মিরপুর-২ জনতা হাউজিং এলাকার বাসিন্দা। অপর নিহত ব্যক্তি একজন মধ্যবয়স্ক পুরুষ; প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করা যায়নি।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের জরাজীর্ণ সীমানাপ্রাচীরটি হঠাৎ ধসে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। দেয়ালটির রক্ষণাবেক্ষণে কোনো ধরনের অবহেলা ছিল কি না এবং এ ঘটনায় কারও দায় রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।

এদিকে, আকস্মিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঝুঁকিপূর্ণ ও পুরোনো ভবন এবং সীমানাপ্রাচীর দ্রুত পরিদর্শন ও সংস্কারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক