মাতৃত্বের বিরতি শেষে আবারও ক্যামেরার সামনে ফিরছেন বুবলী।

বুবলী ফিরছেন
বিনোদন ডেস্ক
 মাতৃত্বের কারণে দীর্ঘ কয়েক মাস নিজেকে অনেকটাই আড়ালে রেখেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। কন্যাসন্তানের জন্মের পর জনসমক্ষে খুব বেশি দেখা যায়নি তাকে। এমনকি ঈদে মুক্তি পাওয়া নিজের অভিনীত সিনেমাগুলোর প্রচারণাতেও অংশ নেননি এই অভিনেত্রী। পুরো সময়টাই তিনি কাটিয়েছেন নবজাতক কন্যাসন্তান ও নিজের সুস্থতার যত্নে।

তবে সেই বিরতির অবসান ঘটতে যাচ্ছে। খুব শিগগিরই আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন বুবলী। নতুন সিনেমা ও বিভিন্ন কাজের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু করেছেন তিনি। জানা গেছে, মাতৃত্বের দায়িত্ব সামলে ধীরে ধীরে নিয়মিত শুটিংয়ে ফিরবেন এই অভিনেত্রী।সম্প্রতি কন্যাসন্তানের মা হওয়ার সুখবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন বুবলী। তিনি জানান, গত ১১ মে তার কন্যাসন্তানের জন্ম হয়েছে। নবজাতকের নাম রাখা হয়েছে শারলিন খান। এরপর থেকেই পরিবার ও সন্তানকে সময় দিতেই সব ধরনের ব্যস্ততা থেকে দূরে ছিলেন তিনি।

অভিনয় থেকে সাময়িক বিরতিতে থাকলেও নতুন কয়েকটি সিনেমার কাজ নিয়ে নির্মাতাদের সঙ্গে আলোচনা চালিয়ে গেছেন বুবলী। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই নতুন লুকে এবং নতুন উদ্যমে দর্শকদের সামনে হাজির হবেন তিনি। দীর্ঘ বিরতির পর বুবলীর প্রত্যাবর্তনের খবরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। প্রিয় অভিনেত্রীকে আবারও বড় পর্দায় দেখতে মুখিয়ে আছেন তার অনুরাগীরা।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন