প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

টাংগাইলে বাস ট্রাক সংঘর্ষে নিহত ৩ জন, হতাহত অন্তত ২০ জন।

টাংগাইলে বাস  ট্রাক  মুখোমুখি সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে মাদারগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকার খান ফিলিং স্টেশনের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে জামালপুরের মাদারগঞ্জগামী ক্রাউন ডিলাক্স পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বেশ কয়েকজন যাত্রী বাসের ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযান চালান। পরে আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই সেতু আক্তার (২২), তাজবীর (৮) এবং অজ্ঞাতপরিচয় প্রায় ৪৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রাথমিকভাবে অতিরিক্ত গতি বা অসতর্কভাবে যান চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক