প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

খাগড়াছড়িতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক।

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

ডেস্ক রিপোর্ট :  খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা শাখার সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, শুক্রবার (৩ জুলাই) রাত প্রায় ৯টার দিকে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। বৃষ্টি এবং স্মৃতিস্তম্ভটি লোহার তৈরি হওয়ায় আগুন বেশি ছড়াতে পারেনি।

ঘটনার পর তদন্তে নেমে শনিবার ভোরে জেলা সদরের সবুজবাগ এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সিনিয়র সহসভাপতি মো. রনিকে আটক করে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, অগ্নিসংযোগের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগে তাকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, স্মৃতিস্তম্ভে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক