প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

তীব্র পানির চাপে ভেঙে পড়েছে গুলশান-শাহজাদপুর সংযোগ সড়কের একাংশ, বন্ধ যান চলাচল।

গুলশান থেকে শাহজাদপুর সড়ক

ডেস্ক রিপোর্ট:  রাজধানীতে টানা ভারী বৃষ্টির ফলে গুলশান লেকের পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে সংযোগ সড়কের ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় গুলশান-শাহজাদপুর সংযোগ সড়কের একাংশ ধসে পড়েছে। এতে গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রোববার (১২ জুলাই) সকাল থেকে টানা বর্ষণে গুলশান, বারিধারা ও আশপাশের এলাকার পানি দ্রুত লেকে জমা হতে থাকে। পানি ধারণক্ষমতার তুলনায় প্রবাহ বেড়ে যাওয়ায় দুপুরের দিকে সড়কের ওপর দিয়ে প্রবল স্রোতে পানি চলতে শুরু করে। দীর্ঘ সময় ধরে পানির চাপ অব্যাহত থাকায় সড়কের দক্ষিণ পাশের একটি অংশ ভেঙে পড়ে। ঘটনার পর দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ অংশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পথচারীদের সতর্কতার সঙ্গে চলাচলের জন্য মাইকিং করা হচ্ছে এবং বিকল্প সড়ক ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে।

ডিএনসিসির প্রধান প্রকৌশলী জানান, বিদ্যমান কালভার্ট দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি নিষ্কাশন সম্ভব না হওয়ায় সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি কমে গেলে ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করা হবে। ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতি এড়াতে সেখানে বড় আকারের একটি সেতু নির্মাণের বিষয়ও বিবেচনায় রয়েছে। এদিকে সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় নতুন বাজার, শাহজাদপুর, গুলশান ও বারিধারা এলাকায় চলাচলকারী হাজারো মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এলাকায় সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক