প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

একরামুল হত্যা মামলায় অভিযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন সেনা হেফাজতে।

মিফতাহ উদ্দিন

 নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় অভিযুক্ত তৎকালীন র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল) মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দায়ের হওয়া মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। প্রচলিত আইন ও সামরিক বিধি অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” এর আগে একই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একরামুল হক হত্যা মামলায় মিফতাহ উদ্দিন আহমেদসহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ট্রাইব্যুনালের আদেশের পর সেনাবাহিনী তাকে নিজস্ব হেফাজতে নেয়।

২০১৮ সালের ২৬ মে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের সময় র‍্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন টেকনাফ পৌরসভার তৎকালীন কাউন্সিলর একরামুল হক। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বন্দুকযুদ্ধের দাবি করা হলেও পরে একরামুলের পরিবারের কাছে থাকা তার শেষ মুহূর্তের মোবাইল ফোনালাপের অডিও প্রকাশ্যে আসে। ওই অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং নিরপেক্ষ তদন্তের দাবি ওঠে।

ঘটনার পর একরামুলের স্ত্রী আদালতে হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়ার পর মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। মামলায় তৎকালীন র‍্যাব কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার একাধিক সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে অন্যতম অভিযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, যিনি ঘটনার সময় র‍্যাব-৭-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক