প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল।

শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

ডেস্ক রিপোর্টঃ  কক্সবাজারের টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবলীগের সাবেক নেতা একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তদন্ত সংস্থা প্রতিবেদনটি জমা দেয়। তদন্ত প্রতিবেদনে ২০১৮ সালে মাদকবিরোধী অভিযানের নামে সংঘটিত এ হত্যাকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার চালানোর মতো প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ এলাকায় র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন টেকনাফ পৌরসভার তৎকালীন কাউন্সিলর একরামুল হক। তবে ঘটনার পর তাঁর পরিবার দাবি করে, এটি কোনো বন্দুকযুদ্ধ ছিল না; বরং পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। বিশেষ করে একরামুলের স্ত্রীর প্রকাশ করা একটি অডিও রেকর্ডিং দেশজুড়ে আলোচনার জন্ম দেয় এবং ঘটনাটির নিরপেক্ষ তদন্তের দাবি জোরালো হয়।

তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনাসহ মোট ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেছে। এখন প্রসিকিউশন তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করবে। এরপর শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ এবং বিচার কার্যক্রম শুরু হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

একরামুল হক হত্যাকাণ্ড বাংলাদেশের আলোচিত বিচারবহির্ভূত হত্যার অভিযোগগুলোর অন্যতম হিসেবে দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বহু বছর ধরে ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়ে আসছে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক