প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

দ্য ডেল্টাগ্রামের জরিপ: প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ নাগরিক।

জরিপে জনপ্রিয় প্রধানমন্ত্রী



 প্রগতি ডেস্ক: ক্ষমতায় আসার চার মাস পর প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনের ধরন নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন দেশের অধিকাংশ মানুষ। গবেষণা ও জনমত জরিপ প্রতিষ্ঠান দ্য ডেল্টাগ্রাম পরিচালিত সর্বশেষ জাতীয় জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারী নাগরিকদের ৭৫.৩ শতাংশ প্রধানমন্ত্রীর কাজের প্রতি সমর্থন জানিয়েছেন। জরিপে আরও উঠে এসেছে, ১৭.৫ শতাংশ উত্তরদাতা প্রধানমন্ত্রীর কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেছেন। আর ৭.২ শতাংশ এ বিষয়ে কোনো মতামত দেননি। জরিপটি গত ১২ থেকে ২৪ জুন দেশের আটটি বিভাগে ৩ হাজার প্রাপ্তবয়স্ক নাগরিকের ওপর পরিচালিত হয়। তথ্য সংগ্রহ করেন দ্য ডেল্টাগ্রামের প্রশিক্ষিত জরিপকারীরা। সাক্ষাৎকারের প্রায় ৭০ শতাংশ সরাসরি এবং ৩০ শতাংশ মোবাইল ফোনের মাধ্যমে নেওয়া হয়েছে।

জরিপের ফলাফলে দেখা যায়, বিভাগভিত্তিক সমর্থনের দিক থেকে রংপুর বিভাগে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা সবচেয়ে বেশি, যেখানে সমর্থনের হার ৮৩.১ শতাংশ। অন্যদিকে ঢাকা বিভাগে এ হার সবচেয়ে কম, ৭০.৪ শতাংশ। এছাড়া শহরের তুলনায় গ্রামাঞ্চলের মানুষ প্রধানমন্ত্রীর প্রতি বেশি সমর্থন জানিয়েছেন। গ্রামে সমর্থনের হার ৭৮.৫ শতাংশ, যেখানে শহরে তা ৭০.১ শতাংশ। বয়সভিত্তিক বিশ্লেষণেও দেখা গেছে, প্রায় সব বয়সী মানুষের মধ্যেই সমর্থনের হার তুলনামূলকভাবে স্থিতিশীল। তবে ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে সমর্থনের হার কিছুটা কম, যা প্রায় ৭০.৯ শতাংশ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই এমন জনসমর্থনের চিত্র সরকারের জন্য ইতিবাচক বার্তা বহন করে। তবে তারা মনে করিয়ে দিয়েছেন, যেকোনো জনমত জরিপের ফলাফল নমুনার আকার, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং সময়ের ওপর নির্ভরশীল। তাই এসব ফলাফলকে সামগ্রিক জনমতের একটি নির্দেশক হিসেবে দেখা উচিত, চূড়ান্ত বাস্তবতা হিসেবে নয়।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক