প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র লং মার্চে রণক্ষেত্র, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ।

দিল্লীতে সংঘর্ষ

 আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর ডাকা ‘চলো সংসদ’ লং মার্চকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংসদ ভবনের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের আটকে দেয় দিল্লি পুলিশ। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ এবং ব্যারিকেড ব্যবহার করে পুলিশ। সোমবার সকালে রাজধানীর জন্তর-মন্তরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও তরুণ সমর্থক জড়ো হন। পরে তারা ‘চলো সংসদ’ কর্মসূচির অংশ হিসেবে সংসদ ভবনের দিকে অগ্রসর হতে চাইলে আগে থেকেই জারি থাকা নিষেধাজ্ঞার কারণে পুলিশ তাদের বাধা দেয়। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষের সময় পুরো এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করে। টিয়ার গ্যাসের ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশের এলাকা, আর লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে পড়েন আন্দোলনকারীরা। এ ঘটনায় কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। আন্দোলনকারীদের দাবি, সাম্প্রতিক সময়ে বিভিন্ন জাতীয় ভর্তি ও নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, শিক্ষা ব্যবস্থায় অনিয়ম এবং তরুণদের ক্রমবর্ধমান বেকারত্বের বিরুদ্ধে তারা এই কর্মসূচি পালন করছেন। তাদের অন্যতম দাবি হলো শিক্ষা ব্যবস্থায় সংস্কার, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

এদিকে আন্দোলনের অন্যতম নেতা অভিজিৎ দিপককে পুলিশ আটক করেছে বলে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে দাবি করা হয়েছে। পাশাপাশি সংঘর্ষ চলাকালে দিল্লির কয়েকটি এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা ব্যাহত বা বন্ধ থাকার অভিযোগও তুলেছে সংগঠনটি। অন্যদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতেই আগেই মিছিলের অনুমতি দেওয়া হয়নি। বিক্ষোভকারীরা নিষিদ্ধ এলাকায় প্রবেশের চেষ্টা করায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু সহিংসতার দাবিও অতিরঞ্জিত বলে দাবি করেছে পুলিশ।

বিশ্লেষকদের মতে, প্রশ্নফাঁস, শিক্ষা ব্যবস্থার সংকট এবং বেকারত্বকে কেন্দ্র করে শুরু হওয়া ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন অল্প সময়ের মধ্যেই ভারতের তরুণদের বড় একটি গণআন্দোলনে পরিণত হয়েছে। দিল্লির ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ সেই আন্দোলনকে নতুন মাত্রা দিয়েছে এবং দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক