প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

কুমিল্লায় ৩ ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত, হাসপাতালেও ঢুকেছে পানি।

 

হাসপাতালে বন্যার পানি

বিশেষ প্রতিনিধি:  কুমিল্লায় টানা ভারী বর্ষণে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। সোমবার (১৩ জুলাই) ভোর থেকে সকাল পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। অল্প সময়ের এই অতিভারী বৃষ্টিতে নগরীর প্রধান সড়ক, অলিগলি, আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাসপাতাল পানিতে তলিয়ে যায়। কুমিল্লা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৮ থেকে ১৩৯ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা অল্প সময়ে মৌসুমের অন্যতম সর্বোচ্চ বৃষ্টিপাত হিসেবে বিবেচিত হচ্ছে। দিনভর আরও বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া বিভাগ। ভারী বৃষ্টির কারণে কুমিল্লা জেনারেল হাসপাতালের নিচতলায় পানি ঢুকে পড়ে। এতে রোগী, স্বজন এবং চিকিৎসাসেবা নিতে আসা মানুষ চরম ভোগান্তিতে পড়েন। হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি বিভাগ সচল রাখতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করলেও পানি প্রবেশের কারণে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। একই সময়ে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে চলমান এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ চরমে পৌঁছে। কুমিল্লা সরকারি মহিলা কলেজ, ভিক্টোরিয়া সরকারি কলেজ ও সরকারি কলেজ কেন্দ্রের অনেক পরীক্ষার্থীকে কোমরসমান পানি কিংবা নৌকায় করে পরীক্ষাকেন্দ্রে যেতে দেখা যায়। তবুও নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে মনোহরপুর, মহিলা কলেজ রোড, বাগানবাড়ি, দক্ষিণ চর্থা, জিলা স্কুল সড়ক, পুলিশ লাইন, বিসিক শিল্পনগরী, গোবিন্দপুর, মুরাদপুরসহ নগরীর বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। অনেক বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসন জানিয়েছে, জলাবদ্ধতা নিরসনে পরিচ্ছন্নতা ও প্রকৌশল বিভাগের কর্মীরা মাঠে কাজ করছেন। ড্রেনেজ ব্যবস্থার প্রতিবন্ধকতা দূর করে দ্রুত পানি নামানোর চেষ্টা চলছে। একই সঙ্গে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক