প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

খামেনির রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছেন নাসিরুদ্দীন পাটোয়ারী।

নাসিরুদ্দিন পাটোয়ারী
নিজস্ব প্রতিবেদক
 ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলি হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী। দলীয় সূত্র জানিয়েছে, সফরের প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।

জানা গেছে, ইরান সফরের জন্য ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে ভিসার আবেদন করেছেন নাসিরুদ্দীন পাটোয়ারী। তবে এখনো ভিসা হাতে না পাওয়ায় বিমানের টিকিট কাটা হয়নি। ভিসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই তার সফরের দিনক্ষণ ও ফ্লাইটের বিস্তারিত চূড়ান্ত করা হবে।

এনসিপি সূত্র বলছে, প্রয়াত ইরানি নেতার প্রতি শ্রদ্ধা জানাতে এবং রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতেই এ সফরের উদ্যোগ নেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের আরও কয়েকজন প্রতিনিধি, যার মধ্যে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়েকজন সংসদ সদস্যও ইরান সফরে যেতে পারেন বলে জানা গেছে।

ভিসা-সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ হলেই নাসিরুদ্দীন পাটোয়ারী তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সফরসূচি চূড়ান্ত হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক