জামালপুরে বিচারক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি, ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট।

বিচারক এর বাসায় চুরি
নিজস্ব প্রতিবেদক                       ছবি: সংগৃহিত
 জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকায় এক বিচারক দম্পতির ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) গভীর রাতে সংঘটিত এ ঘটনায় প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, একটি হীরার আংটি, নগদ এক লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীরা হলেন জামালপুর আদালতের মেলান্দহ সিভিল জজ আদালতের বিচারক আহমাদুল কবির সাকিল এবং তার স্ত্রী দেওয়ানগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক নুসরাত জেরিন জেনি। তারা দীর্ঘ প্রায় সাত মাস ধরে আমলাপাড়া এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেনের তিনতলা বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকছিলেন।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে বিচারক আহমাদুল কবির সাকিল তার স্ত্রীকে গ্রামের বাড়িতে পৌঁছে দিতে বাসা থেকে বের হন। এ সময় বাসাটি সম্পূর্ণ ফাঁকা ছিল। সেই সুযোগে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে আলমারি ও কক্ষ তছনছ করে স্বর্ণালংকার, হীরার আংটি, নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।

রাত প্রায় ৮টার দিকে বাসায় ফিরে বাইরে থেকে দরজার তালা খুলে ভেতরে প্রবেশ করেন আহমাদুল কবির সাকিল। তখন ঘরের সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে জানালার গ্রিল কাটা এবং মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আলামত সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক