ডেস্ক রিপোর্ট
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে এ আবেদন করেন। আদালত আবেদনের ওপর শুনানির জন্য আগামী ৮ জুলাই দিন নির্ধারণ করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়ায় অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির মাধ্যমে সরকারি বিধিবিধান লঙ্ঘন করা হয়েছে। এ ঘটনায় রাশেদ খান মেননসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের আইনে মামলা দায়ের করা হয়।
বর্তমানে অন্য মামলায় কারাগারে থাকা রাশেদ খান মেননকে এ মামলায়ও গ্রেফতার দেখানোর আবেদন করেছে দুদক। আদালতের সিদ্ধান্তের পর এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম এগিয়ে যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন