শাপলা চত্বর হত্যাকাণ্ডে ইনুর সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর।

চীফ প্রসিকিউটর

 ডেস্ক রিপোর্ট : ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু-এর প্রাথমিক সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার (২ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর বলেন, ২০১৩ সালে রাতের আঁধারে শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় তদন্তে ইনুর সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ মিলেছে। এ কারণে তাকে এই মামলায় আসামি করা হবে। তিনি জানান, চলতি মাসের শেষ সপ্তাহে মামলার তদন্ত প্রতিবেদন এবং আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিলের প্রস্তুতি চলছে।

চিফ প্রসিকিউটর আরও জানান, তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে। এ পর্যন্ত ঘটনায় ৫৮ জন নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং বিভিন্ন সাক্ষ্য, নথি ও আলামত সংগ্রহ করে তদন্ত এগিয়ে নেওয়া হয়েছে।

এর আগে, জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসানুল হক ইনু-কে ১০ বছরের কারাদণ্ড দেন। সেই মামলার রায়ের পর এবার শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলাতেও তাকে আসামি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের ২৬ নভেম্বর হেফাজতে ইসলাম শাপলা চত্বরের হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তবে অভিযোগের বিষয়ে হাসানুল হক ইনু বা তাঁর আইনজীবীর কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক