প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

দুর্যোগপূর্ণ আবহাওয়া: বান্দরবানের সব পর্যটনকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা।

বান্দরবান

 ডেস্ক রিপোর্ট : টানা বর্ষণ, পাহাড়ধস ও আকস্মিক ঢলের ঝুঁকির কারণে বান্দরবান জেলার সব পর্যটনকেন্দ্রে পর্যটক ও সাধারণ মানুষের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। আগামী ১০ জুলাই পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

সোমবার (৬ জুলাই) রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বৈরী আবহাওয়ার কারণে জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধস, সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া এবং নদী-ঝরনার পানি বিপজ্জনকভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এসব পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় জেলার সব পর্যটন স্পট, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ এবং দুর্গম এলাকায় পর্যটন কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে পর্যটক, ট্যুর অপারেটর ও স্থানীয়দের অপ্রয়োজনীয়ভাবে এসব এলাকায় যাতায়াত না করার অনুরোধ জানানো হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকতে হবে। পরিস্থিতির উন্নতি হলে পর্যটনকেন্দ্রগুলো পুনরায় খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশাসনের কর্মকর্তারা জানান, বর্ষা মৌসুমে বান্দরবানের পাহাড়ি এলাকায় প্রায়ই পাহাড়ধস, আকস্মিক বন্যা ও নদীর পানির উচ্চতা বৃদ্ধি পায়। বিশেষ করে ঝরনা ও ট্রেকিং রুটগুলো এ সময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিকে, সাম্প্রতিক ভারী বর্ষণে জেলার কয়েকটি উপজেলায় সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রশাসন স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের আবহাওয়া অধিদপ্তর এবং জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক