আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী

 ডেস্ক রিপোর্ট : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। তিনি দাবি করেন, দলটির রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং শিগগিরই রাজনৈতিক দল হিসেবে তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হবে।

শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে। তাদের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।”

তিনি আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে খুব শিগগিরই আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় আনা হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দলটির পলাতক নেতাকর্মীরা বিদেশে অবস্থান করে দেশের গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, আন্দোলনের সময় বিভিন্ন পর্যায়ের সমন্বয় ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে আন্দোলনকে সফল পরিণতির দিকে নেওয়া হয়েছিল। তিনি দাবি করেন, সেই সময়ের অনেক বিষয়ই পর্দার আড়ালে থেকে পরিচালিত হয়েছে।

ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সবাইকে ধৈর্য ধারণ করতে হবে এবং উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, ‘জুলাইয়ের চেতনা’কে রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানিয়ে বলেন, চেতনা নিয়ে ব্যবসা করলে জনগণই তার জবাব দেবে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক