প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

সেনা পদোন্নতিতে যোগ্যতা ও পেশাদারিত্বের ওপর জোর, নির্বাচনী পর্ষদের কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট:   ২৬ জুলাই বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তাদের পরবর্তী পদে পদোন্নতির লক্ষ্যে সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রোববার (২৬ জুলাই) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, একটি দক্ষ, আধুনিক ও পেশাদার সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতি প্রক্রিয়ায় যোগ্যতা, সততা, নেতৃত্বের সক্ষমতা এবং পেশাগত দক্ষতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি নির্বাচনী পর্ষদের সদস্যদের উদ্দেশে বলেন, কোনো ধরনের রাজনৈতিক বা ব্যক্তিগত বিবেচনা নয়, বরং কর্মকর্তাদের কর্মজীবনের অর্জন, দায়িত্ব পালনের সক্ষমতা এবং পেশাদারিত্বের ভিত্তিতেই মূল্যায়ন নিশ্চিত করতে হবে।

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবদান রাখা সব বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই বাহিনীর নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং ন্যায়সঙ্গত মূল্যায়ন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই কার্যক্রমের মাধ্যমে কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদে পদোন্নতির জন্য প্রয়োজনীয় মূল্যায়ন ও নির্বাচন প্রক্রিয়া শুরু হলো। সংশ্লিষ্টরা মনে করছেন, যোগ্যতা ও মেধাভিত্তিক এ পদোন্নতি প্রক্রিয়া সেনাবাহিনীর পেশাদারিত্ব আরও সুসংহত করবে এবং দক্ষ নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক