প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

৪৫ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা আটক।

অব: মেজর মোজাফফর হোসেন

 ডেস্ক রিপোর্ট: দীর্ঘ ৪৫ বছর আত্মগোপনে থাকার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, বুধবার (১৫ জুলাই) মধ্যরাতে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি প্রায় ৪৫ বছর ধরে পলাতক ছিলেন। জানা গেছে, প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। ওই ঘটনায় গঠিত সামরিক আদালতের বিচারে একাধিক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মোজাফফর হোসেন সেই দণ্ডপ্রাপ্তদের একজন ছিলেন এবং ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। বিভিন্ন ঐতিহাসিক ও মামলাসংক্রান্ত নথিতে উল্লেখ রয়েছে, মোজাফফর হোসেন হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত হিসেবে চিহ্নিত ছিলেন। দীর্ঘ চার দশকেরও বেশি সময় পর তার আটক হওয়াকে মামলার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক