প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

টাঙ্গাইলে লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও, মহাসড়কে বিক্ষোভ

টাংগাইলে বিদ্যুৎ নেই

 ডেস্ক রিপোর্ট : টানা লোডশেডিং ও অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে তারা পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করেন এবং ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার জামুর্কী এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান ও গৃহস্থালির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।

বিক্ষোভ চলাকালে কিছু সময়ের জন্য ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন।

মির্জাপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. মোখলেসুর রহমান জানান, এলাকাবাসীর অভিযোগ ও দাবিগুলো গুরুত্বের সঙ্গে শোনা হয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা অবরোধ ও ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করেন।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক