আপিল বিভাগের রায়ে বাতিল আসলাম চৌধুরীর প্রার্থিতা, এমপি হিসেবে শপথের সুযোগ নেই

আসলাম চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
 চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না এবং তার নির্বাচনী ফলাফলও প্রকাশ করা হবে না।

মামলার নথি অনুযায়ী, ঋণখেলাপির অভিযোগের কারণে আসলাম চৌধুরীর প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা সৃষ্টি হয়। নির্বাচন কমিশন আপিল শুনানির শেষ দিনে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যাংক হাইকোর্টে রিট আবেদন করে। হাইকোর্ট রিট খারিজ করলে ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগে যায়। একই সঙ্গে একই আসনের জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকীও হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে আসলাম চৌধুরীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনী ফলাফল প্রকাশে স্থগিতাদেশ দেন। পরে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি বেসরকারিভাবে বিজয়ী হন, তবে আদালতের নির্দেশনার কারণে নির্বাচন কমিশন ফলাফল গেজেট আকারে প্রকাশ করেনি। ১৫ জুন চূড়ান্ত শুনানি শেষে আদালত ৩০ জুন রায়ের দিন নির্ধারণ করেন এবং ওই দিন আপিল মঞ্জুর করে তার প্রার্থিতা বাতিলের রায় দেন।

রায় ঘোষণার পর আইনজীবীরা জানান, আপিল বিভাগের সিদ্ধান্তের ফলে আসলাম চৌধুরী সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না। এখন চট্টগ্রাম-৪ আসনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে, নাকি সেখানে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে—সে বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর পরবর্তী আইনগত পদক্ষেপ ও সিদ্ধান্ত স্পষ্ট হবে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক