অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের দুর্নীতির তদন্তে দুদককে নির্দেশ দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী

প্রগতি ডেস্ক

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলে সংঘটিত কথিত দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ওই সময়ের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন এবং এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) প্রয়োজনীয় নির্দেশনা দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন।

রোববার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় যমুনার অন্দরে ও বাইরে সংঘটিত কথিত দুর্নীতির অভিযোগ জনগণের সামনে স্পষ্ট হওয়া উচিত। তাই বিষয়গুলো তদন্তে দুদককে কার্যকর ভূমিকা পালনের সুযোগ দিতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘শূন্য সহনশীলতা’ নীতির অংশ হিসেবেই অতীতের অভিযোগগুলোর তদন্ত জরুরি। এতে সত্য উদঘাটিত হবে এবং ভবিষ্যতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে সহায়ক হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের গৃহীত অর্থনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপের ইতিবাচক প্রভাব আগামী ছয় মাসের মধ্যেই সাধারণ মানুষ উপলব্ধি করতে পারবেন। তিনি দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক