গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা বনাম জর্ডান

জর্ডান বনাম আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
 ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর শেষ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে জর্ডান। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আরলিংটনের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি দুই দলের ইতিহাসে প্রথম আনুষ্ঠানিক মুখোমুখি লড়াই। 

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে আগেই গ্রুপসেরা হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অন্যদিকে, টানা দুই পরাজয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে জর্ডানের। ফলে ম্যাচটির ফলাফল গ্রুপের অবস্থানে বড় কোনো প্রভাব ফেলবে না। 

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি নকআউট পর্বকে সামনে রেখে এই ম্যাচে মূল একাদশে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন। দলের কয়েকজন নিয়মিত ফুটবলারকে বিশ্রাম দেওয়া হতে পারে এবং বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। লিওনেল মেসিকেও শুরুতে বিশ্রাম দেওয়া হতে পারে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম কে জানানো হয়েছে। 

অন্যদিকে, নিজেদের প্রথম বিশ্বকাপে অংশ নেওয়া জর্ডান বিদায় নিশ্চিত হলেও মর্যাদার লড়াইয়ে শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে ইতিবাচক ফল নিয়ে আসরের ইতি টানতে চায়। জর্ডান কোচ জামাল সেল্লামি বলেছেন, বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলাটা তাদের জন্য বড় অভিজ্ঞতা এবং দল  নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে। ফুটবল বিশ্লেষকদের মতে, আর্জেন্টিনা ম্যাচটিতে কিছু পরিবর্তন নিয়ে খেললেও দলটি এখনো পরিষ্কার ফেবারিট। তবে জর্ডান নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষায় ফেলতে চাইবে। 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন